ধর্ষণ ও নির্যাতনের প্রতিবাদে পশ্চিমবঙ্গে নারী কর্মচারীদের প্রতিবাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পশ্চিমবঙ্গে ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে এবার খোদ রাজ্য সরকারের সচিবালয় মহাকরণে আজ বিক্ষোভ মিছিল করেছেন নারী কর্মচারীরা। আজ মঙ্গলবার দুপুরে এ মিছিল বের করেন তাঁরা। মিছিলকারীরা কামদুনি, গেদে ও গাইঘাটায় ধর্ষণ, খুন ও নারী নির্যাতনের প্রতিবাদে সরব। তাঁরা আট দফা দাবি সংবলিত একটি স্মারকলিপি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে জমা দিতে চান। তবে পুলিশের অসহযোগিতার কারণে প্রতিবাদকারীরা তা জমা দিতে পারেননি।