ধর্ষণ ও হত্যার অভিযোগে পুলিশসহ ১৪ জনের বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আবাসিক হোটেলে আটকে রেখে ধর্ষণ ও হত্যার অভিযোগে রাজধানীর রামপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), দুই উপপরিদর্শকসহ (এসআই) ১৪ জনের বিরুদ্ধে মামলা করা হয়েছে।আজ মঙ্গলবার ঢাকার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৪-এ মামলা করা হয়। আজ মানবাধিকার সংগঠন হিউম্যান রিসোর্স হেলথ ফাউন্ডেশনের পক্ষে নুরুল ইসলাম চৌধুরী এ মামলা করেন।নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক নুর মোহাম্মদ জাহাঙ্গীর সরকার বাদীর জবানবন্দি গ্রহণ করে পুলিশ কমিশনারকে ঘটনার তদন্ত করে সাত কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন।মামলায় রামপুরা থানার পুলিশের বিরুদ্ধে মামলা গ্রহণ না করে ভিকটিমের পরিবারকে ভয়ভীতি দেখানোর অভিযোগ আনা হয়।আসামিরা হলেন রামপুরা থানার ওসি সাইদুর রহমান, এসআই জয়নাল ও শ্যামল চন্দ্র ধর, মালিবাগ চৌধুরীপাড়ার আবাসিক হোটেল মিরাজের মালিক, ম্যানেজার ও কর্মচারীদের আসামি করা হয়।মামলার আরজিতে বলা হয়, গত ১৫ মার্চ সন্ধ্যায় মিরপুর শেওড়াপাড়ার বাসিন্দা মফিজ উদ্দিনের মেয়েকে মালিবাগের একটি হোটেলে আটকে রেখে ধর্ষণ করে। পরে ধর্ষণকারীরা হোটেলের তিন তলা থেকে ফেলে দিয়ে তাঁকে হত্যা করে। এ ঘটনায় নিহতের বাবা রামপুরা থানায় মামলা করেতে গেলে পুলিশ মামলা নিতে অস্বীকার করে এবং ভয়ভীতি দেখায়।