ধর্ষণের অভিযোগে মামলা, গ্রেপ্তার ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চল এলাকার কুনিপাড়ায় একটি মেসে ঢুকে কয়েকজন দুর্বৃত্ত এক নারীকে ধর্ষণ করেছে বলে অভিযোগে উঠেছে। এ অভিযোগে তেজগাঁও শিল্পাঞ্চল থানায় মামলা করেছেন ওই নারী। ওই মামলায় পুলিশ আজ বৃহস্পতিবার পাঁচজনকে গ্রেপ্তার করে।মামলার বরাত দিয়ে তেজগাঁও শিল্পাঞ্চল থানার অপারেশন কর্মকর্তা মনির হোসেন প্রথম আলো ডটকমকে বলেন, ধর্ষণের অভিযোগ তোলা নারী একটি বেসরকারি প্রতিষ্ঠানের কর্মী। ওই নারীসহ তিন নারী ওই মেসে থাকেন। দুজন বাড়ি যাওয়ায় গতকাল রাতে ওই নারী বাসায় একা ছিলেন। গতকাল ভোররাত তিনটার দিকে কয়েকজন ওই বাসার দরজায় টোকা দেয়। ওই নারী পরিচয় জানতে চাইলে তারা প্রতিবেশী বলে জানায়। দরজা খুললে পাঁচজন ঘরে ঢুকে তাঁকে ধর্ষণ করে। মনির হোসেন আরও জানান, মামলা করার পর পুলিশ তেজগাঁওয়ের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে নুরুল ইসলাম, মাইনুল ইসলাম, মোহাম্মদ রাসেল, রাজু আহমেদ ও সোহাগ মিয়াকে গ্রেপ্তার করেছে। তাঁদের বয়স ২০ থেকে ৩০ বছরের মধ্যে। ওই নারীকে চিকিত্সা-সংক্রান্ত পরীক্ষার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।