ধর্ষণের দায়ে ইসরায়েলের সাবেক প্রেসিডেন্টের কারাদণ্ড
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসরায়েলের সাবেক প্রেসিডেন্ট মোশে কাতসবকে ধর্ষণ ও যৌন হয়রানির দায়ে সাত বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। ১৯৯০ সালে যখন তিনি পর্যটনমন্ত্রী ছিলেন, সে সময় এক নারী কর্মচারীকে ধর্ষণের অভিযোগে ও প্রেসিডেন্ট থাকা অবস্থায় যৌন হয়রানির দায়ে তাঁকে এই শাস্তি দেওয়া হয়। খবর: বিবিসি।ধর্ষিতা আদালতকে বলেছেন, পর্যটনমন্ত্রী থাকাকালে প্রথমে তাঁকে মন্ত্রণালয়ের অফিসে এবং পরে একটি হোটেলে তিনি তাঁকে ধর্ষণ করেন। আদালতের তথ্য অনুযায়ী ধর্ষণের ঘটনাটি ঘটে ১৯৯৮ সালের এপ্রিল মাসে।মোশে কাতসব প্রেসিডেন্ট থাকা অবস্থায় ২০০৩ ও ২০০৫ সালে দুই নারীর সঙ্গে যৌন হয়রানির ঘটনায় দোষী সাব্যস্ত হয়েছেন। কাতসব এসব অভিযোগ অস্বীকার করেছেন।