ধর্ষণের দৃশ্য সরাসরি সম্প্রচার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ব্রাজিলের রিয়েলিটি টিভি শো বিগ ব্রাদারে এক প্রতিযোগীকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। ওই ধর্ষণের দৃশ্যও আবার সরাসরি সম্প্রচারও করা হয়েছে। আজ মঙ্গলবার ডেইলি মেইল এ কথা জানায়।গত রোববার এই রিয়েলিটি শোর প্রতিযোগীদের জন্য একটি পার্টির আয়োজন করা হয়। পার্টিতে যথারীতি ছিল মদ্যপানের অবাধ সুযোগ। বেশি মদ পানের কারণে সবাই প্রায় বেহুঁশ ছিল। পার্টি শেষে প্রতিযোগী এক তরুণ যেখানে ঘুমিয়ে ছিলেন, সেখানে গিয়ে শুয়ে পড়েন মাতাল এক তরুণী প্রতিযোগী। এ অবস্থায় ওই তরুণীকে ধর্ষণ করে ওই তরুণ। কিন্তু ক্যামেরা চালু থাকায় পুরো দৃশ্যটি সেখানে ধারণ হয়ে যায় এবং স্ক্রিনে প্রদর্শিত হয়।পুলিশ এ ব্যাপারে ওই তরুণীকে তিন ঘণ্টা জিজ্ঞাসাবাদ করেছে। পরে তাঁর মেডিকেল পরীক্ষা করা হয়।‘বিগ ব্রাদার ব্রাজিল’ নামে এই রিয়েলিটি শোটি ধারণ করা হয় ব্রাজিলের রিও ডি জেনিরোর একটি স্টুডিওতে। পুলিশ ওই অনুষ্ঠানের সম্প্রচার বন্ধ করে দিয়েছে। গড়ে প্রায় আট মিলিয়ন মানুষ অনুষ্ঠানটি দেখে।