ধর্ষণের পর শিশু হত্যা মামলায় যুবকের মৃত্যুদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিশু ধর্ষণ ও হত্যার দায়ে সিরাজগঞ্জে শাহেদুল ইসলাম (১৯) নামের এক যুবকের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই সঙ্গে তাঁকে এক লাখ টাকা জরিমানা করা হয়।সিরাজগঞ্জ নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক আকবর হোসেন মৃধা আজ বুধবার সকালে এ রায় ঘোষণা করেন। শাহেদুল সিরাজগঞ্জ সদর উপজেলার ডুমুরমুছা পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।আদালত ও মামলার বিবরণ সূত্রে জানা যায়, ২০০৮ সালের ২৭ সেপ্টেম্বর রাতে শাহেদুল একই গ্রামের আবদুল মমিনের আট বছর বয়সী মেয়ে মহুয়া খাতুনকে ধর্ষণের পর হত্যা করে। পরের দিন তার মা জেবুনেচ্ছা বাদী হয়ে সিরাজগঞ্জ সদর থানায় শাহেদুলকে আসামি করে মামলা করেন। তদন্ত শেষে পুলিশ শাহেদুলের বিরুদ্ধে অভিযোগপত্র দেয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে মৃত্যুদণ্ডের এ রায় দেন।