ধর্ষণের শিকার নারীর মৃত্যুতে ভারতের বিভিন্ন মহলের প্রতিক্রিয়া
ভারতের দক্ষিণ দিল্লিতে গণধর্ষণের শিকার ওই নারী আজ শনিবার ভোরে সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় মারা গেছেন। তাঁর মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন দেশের রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ ব্যক্তিরা। রাষ্ট্রপতিভারতের রাষ্ট্রপতি প্রণব মুখোপাধ্যায় বলেছেন, এ মৃত্যুর ঘটনায় তিনি গভীরভাবে মর্মাহত। ওই ছাত্রীকে সাহসী নারী হিসেবে অভিহিত করেছেন তিনি। রাষ্ট্রপতি বলেন, ‘তিনি ছিলেন এক সাহসী কন্যা, যিনি শেষ মুহূর্ত পর্যন্ত নিজের মর্যাদা ও জীবনের জন্য লড়াই করেছেন। তিনি সত্যিকারের বীর এবং ভারতের তরুণ ও নারীদের প্রতীক।’প্রধানমন্ত্রীপ্রধানমন্ত্রী মনমোহন সিং এক বিবৃতিতে স্বীকার করেছেন, ভারতে সামাজিক পরিবর্তন আসা খুব জরুরি। শোকবার্তায় তিনি ওই শিক্ষার্থীর আত্মার জন্য শান্তি কামনা করছেন। পরিবারটি এ শোক সহ্য করার শক্তি পাবে বলেও তিনি আশা করেন। দেশবাসীকে শান্ত থাকার আহ্বান জানিয়ে মনমোহন সিং বলেন, ‘তিনি যখন জীবনযুদ্ধে হেরেই গেছেন, তখন তাঁর মৃত্যুকে বৃথা যেতে না দেওয়ার দায়িত্ব আমাদের সবার। আমরা আমাদের আবেগ কাজে লাগালেই তাঁর স্মৃতির প্রতি আমাদের প্রকৃত সম্মান জানানো হবে।’বিরোধীদলীয় নেত্রীভারতের পার্লামেন্টে লোকসভার বিরোধীদলীয় নেত্রী ও বিজেপির নেতা সুষমা স্বরাজ এক টুইটার বার্তায় বলেন, ‘তাঁর মৃত্যু জাতির বিবেককে নাড়া দিয়েছে। আমাদের উচিত জেগে ওঠা এবং ভারতকে নারীদের জন্য নিরাপদ করা।’কংগ্রেসের সভানেত্রীক্ষমতাসীন দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী বলেছেন, ‘তার সাহস ছিল সীমাহীন। সে মারা গেলেও তাঁর সাহসের মৃত্যু নেই।’ তিনি বলেন, ‘আমার হূদয় আজ বেদনায় ভারাক্রান্ত। শুধু আমার নয়, পুরো ভারতবাসী আজ কাঁদছে। কারণ, ২৩ বছরের যে মেয়েটি আজ পৃথিবী থেকে চলে গেছে, আমাদেরই অনেকের ঘরে রয়েছে তারই মতো বোন বা কন্যা।’সোনিয়া গান্ধী বলেন, ‘ধর্ষকদের উপযুক্ত শাস্তি দিতে হবে। আমরা ও আমাদের প্রশাসন সর্বোচ্চ চেষ্টা করব দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়ার।’স্বরাষ্ট্রমন্ত্রীস্বরাষ্ট্রমন্ত্রী সুশীল কুমার সিন্ধ বলেন, ‘আমি এ ধরনের অপরাধের বিরুদ্ধে আইন আরও কঠোর করতে কাজ করার অঙ্গীকার করছি। একই সঙ্গে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি যেন না ঘটে, তা-ও নিশ্চিত করতে চাই।’দিল্লির মুখ্যমন্ত্রীদিল্লির মুখ্যমন্ত্রী শিলা দীক্ষিত বলেন, ‘মেয়েটির মৃত্যুর ঘটনা কেবল মুখ্যমন্ত্রী হিসেবেই আমার জন্য লজ্জাকর নয়, ভারতের একজন নাগরিক হিসেবেও তা আমার জন্য গ্লানিকর।’কংগ্রেস সাধারণ সম্পাদক ক্ষমতাসীন দল কংগ্রেসের সাধারণ সম্পাদক ও সোনিয়া গান্ধীর ছেলে রাহুল গান্ধী বলেন, ‘আমার হূদয় ওই তরুণীসহ লাখ লাখ ভারতীয় ও তাদের পরিবারের প্রতি নিবেদন করছি, যারা অপেক্ষাকৃত ভালো ভারত গড়তে কাজ করছে।’ তিনি বলেন, ‘নাগরিক হিসেবে আমাদের অবশ্যই নারীর মর্যাদা দেওয়া উচিত। একই সঙ্গে দেশের আইনের প্রতি শ্রদ্ধাশীল হওয়া উচিত।’ গুজরাটের মুখ্যমন্ত্রীগুজরাটের মুখ্যমন্ত্রী নরেন্দ্র মোদি এক টুইটার বার্তায় বলেছেন, ‘ভারতের সাহসী মেয়ের চলে যাওয়ার খবরে আমি গভীরভাবে শোকাহত। তার পরিবারের প্রতি আমার গভীর সমবেদনা জানাচ্ছি।’লোকসভার স্পিকার‘আমরা আজ জাতির এক সাহসী মেয়েকে হারিয়েছি।’সাবেক সেনাপ্রধানসাবেক সেনাপ্রধান ভিকে সিং বলেন, ‘দলমতের ঊর্ধ্বে উঠে আমাদের উচিত এ ধরনের হত্যাকাণ্ডের বিরুদ্ধে দাঁড়ানো। আইন আছে, কিন্তু সে আইন বাস্তবায়নে আমরা চরমভাবে ব্যর্থ।’অভিনেত্রী ও মানবাধিকারকর্মী শাবানা আজমিএক শোকবার্তায় স্বনামখ্যাত এ অভিনেত্রী বলেন, ‘আমি মনে করি, এ ধরনের ঘটনায় জাতির জেগে ওঠার সময় এসেছে।’এনডিটিভি