ধাঁধাভক্ত বিপাশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আপনি যদি বিপাশা বসু বলতে অজ্ঞান হয়ে থাকেন এবং পাশাপাশি এলেমদার হয়ে থাকেন ধাঁধায়, তবে একটা সুখবর শুনুন। আজকাল নাকি বন্ধুরা বিপাশাকে দেখলে পালাই পালাই করছে! কেন? কারণ এই বলিউড তারকার অতি ধাঁধাপ্রীতি। বিপাশা এখন যাকেই হাতের নাগালে পাচ্ছেন, তাকেই নাকি নাকাল করছেন ধাঁধা ছুড়ে দিয়ে। বাদ যাচ্ছে না সহ-অভিনয়শিল্পী থেকে শুরু করে শুটিং স্পটের কর্মীরাও। বিপাশা বলছেন, সময় কাটানোর সবচেয়ে ভালো একটা উপায় এটা। এদিকে ধাঁধা জানতে গেলে পড়তে হবে বই। তাই বিপাশাকে ধাঁধার বইও কিনতে দেখা যাচ্ছে আজকাল! টাইমস অব ইন্ডিয়া।