ধাঙড়পাড়ায় দুই দিন থেকেছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রোকেয়া প্রাচী অভিনয়শিল্পী। রবীন্দ্রনাথ ঠাকুরকে নিয়ে কোনো অনুষ্ঠান কিংবা বিশেষ কোনো দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠান উপস্থাপনা করেছেন তিনি। এবার তিনি একুশে টিভিতে একটি অনুষ্ঠান নিয়মিত উপস্থাপনা করছেন। নাম ‘তবুও বাঁধন’। সাম্প্রতিক এবং গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে থাকছে এখানে আলোচনা। তা নিয়ে কথা বলছেন সংশ্লিষ্ট একজন ব্যক্তি এবং মনোচিকিৎসক মোহিত কামাল। অনুষ্ঠানটি নিয়েই কথা শুরু হলো রোকেয়া প্রাচীর সঙ্গে।কী ধরনের বিষয়কে ‘তবুও বাঁধন’ অনুষ্ঠানের জন্য বেছে নিচ্ছেন?আমাদের প্রথম অনুষ্ঠানটি ছিল ‘ছাত্র-শিক্ষক সম্পর্ক’। আজ থাকছে ‘পারিবারিক সম্পর্ক’ নিয়ে। এরপর আমরা যে বিষয়গুলো নিয়ে ভাবছি, তার মধ্যে রয়েছে শিক্ষাপ্রতিষ্ঠানের রাজনীতি, কিশোর-কিশোরীদের সমস্যা ও সচেতনতা, করপোরেট জীবন, নারীদের অধিকার, নারীদের স্বাস্থ্য সচেতনতা, বিভিন্ন বয়সীদের মধ্যে সম্পর্কের টানাপোড়েন—এমনি নানা কিছু।অনুষ্ঠানটিতে আপনার সঙ্গে একজন মনোচিকিৎসকও থাকছেন। এর কারণ কী?যেকোনো সমস্যার জন্যই একজন মনোচিকিৎসকের পরামর্শ খুব গুরুত্বপূর্ণ। পাশাপাশি রয়েছে চিকিৎসার ব্যাপারটিও। এ দুটি কাজই করবেন মোহিত কামাল।অনেক দিন আপনাকে কোনো টিভি নাটকে দেখছি না।আমার বড় মেয়ে রিমঝিম এবার এসএসসি পরীক্ষা দিচ্ছে। আর ছোট মেয়ে আস্থা নার্সারিতে পড়ছে। ওদের দুজনকেই সময় দিতে হচ্ছে। আমি কখনোই টিভিতে শুধু শুধু চেহারা দেখানোর পক্ষপাতী নই। খুব ভালো কিছু না হলে কাজ করতে পারি না। এখন সামাজিক বিভিন্ন কাজে সময় দেওয়াটাও আমার কাছে বড় দায়িত্ব হয়ে পড়েছে। তবে আজ কিন্তু এটিএন বাংলায় আমার একটা নাটক দেখানো হবে, মেথর। লেখাও পরিচালনা—দুটি কাজই করেছেন সজল আহমেদ।নাটকটি কী রকম?ধাঙড়দের জীবন নিয়ে গল্প। সাজ আর পোশাকে তারা সব সময় নিজেদের রঙিন করে রাখে। কিন্তু নানা অপরাধ আর রাজনীতির শিকার হতে হয় তাদের। বারবার তাদেরকে ভাসমান হতে হয়। ধরাছোঁয়ার বাইরে থেকে যায় মূল হোতারা। মেথর নাটকটির কাজ করেছি গণকটুলীর ধাঙড়পাড়ায়। পুরো দুই দিন ওদের বাড়িতে আমরা থেকেছি, খেয়েছি। ওরা খুব চমৎকার মানুষ।