ধান গবেষণা ইনস্টিটিউটের সফল ধান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউটের (BRRI) উদ্ভাবিত ধানগুলোকে কেন্দ্রের সংক্ষিপ্ত নাম ব্রি (BRRI) ধান হিসেবে নামকরণ করা হয়েছে।ব্রি ধান-২৮ ও ২৯১৯৯৪ সালে ব্রি ধান-২৮ ও ২৯ ছাড়া হয়। ব্রি ধান-২৮ হেক্টরপ্রতি সাত-আট টন এবং ব্রি ধান-২৯ হেক্টরপ্রতি ৮-১০ টন ফলন দেয়। উচ্চহারে ফলনের কারণে বোরো আবাদের জমি প্রায় তিন গুণ বেড়েছে এবং মোট ধান উৎপাদন হেক্টরপ্রতি ১ দশমিক ৫ টন থেকে বেড়ে ৪.০ টনে উন্নীত হয়েছে। মঙ্গাপীড়িত এলাকার জন্য ব্রি ধান-৩৩১৯৭৭ সালের ব্রি ধান-৩৩ রোপা আমন মৌসুমের সবচেয়ে স্বল্প জীবনকালের (১১৫ দিন)। বৃহত্তর রংপুরের পাঁচটি মঙ্গাপীড়িত জেলার জন্য বিশেষভাবে প্রচলিত এ ধান এক মাস আগে অক্টোবর মাসেই পাকে।জোয়ার-ভাটা এলাকার উপযোগী জাত ব্রি ধান-৪৪ব্রি ধান-৪৪ জাতটি দেশের জোয়ার-ভাটা অঞ্চলের একটি রোপা আমন ধানের জাত। বৃহত্তর বরিশাল জেলার যেসব জমিতে ৪০ থেকে ৬০ সেন্টিমিটার উচ্চতায় জোয়ারের পানি—এমন জমিতে এ ধান আবাদের জন্য কৃষকদের কাছে জনপ্রিয়। স্থানীয় জাত মৌলতার চেয়ে এর ফলন প্রায় দ্বিগুণ এবং জোয়ার-ভাটাপ্রবণ জমিতে বিআর১১ ও ব্রি ধান-৩৩-এর চেয়ে ফলন হেক্টরপ্রতি প্রায় এক টন বেশি। জাতটি বিআর১১-এর চেয়ে ১০-১৫ সেন্টিমিটার লম্বা হওয়া সত্ত্বেও কাণ্ড শক্ত থাকায় সহজে হেলে পড়ে না। চাল মোটা।বন্যাপ্রবণ এলাকায় নাবি জাত ব্রি ধান-৪৬রোপা আমন মৌসুমে বন্যাপ্রবণ এলাকায় বন্যা-পরবর্তী অর্থাৎ ২০-২৫ শ্রাবণ (১০-১৫ সেপ্টেম্বর) পর্যন্ত নাবিতে রোপণের উপযুক্ত জাত ব্রি ধান-৪৬। এটি প্রচলিত নাজিরশাইলের চেয়ে প্রতি হেক্টরে এক থেকে দেড় টন ফলন বেশি দেয়। এ ছাড়া জাতটি নাবিতে রোপণ ছাড়াও প্রচলিত রোপা আমনের জাত হিসেবেও চাষাবাদ করা যায়। চালের আকৃতি ও গুণগত মানের কারণে জাতটি বেশ জনপ্রিয়।লবণাক্ত সহনশীল বোরো মৌসুমের জাত ব্রি ধান-৪৭দেশের দক্ষিণাঞ্চলের লবণাক্তপ্রবণ এলাকায় চাষাবাদের উপযোগী ধানের জাত ব্রি ধান-৪৭। ব্রি ধান-৪৭ চারা অবস্থায় ১২-১৪ ডিএস বা মিটার এবং বাকি জীবনকাল ছয় ডিএস বা মিটার লবণাক্ততা সহ্য করতে পারে এবং ফলনও দেয় হেক্টরপ্রতি প্রায় পাঁচ-ছয় টন।জলমগ্ন সহনশীল ধান বিআর১১ সাব১সাধারণত বন্যায় ১০-১৫ দিন ডুবে গেলে ধানগাছ পচে যায় এবং ফসলহানি ঘটে। এ বিপর্যয় থেকে রক্ষা পাওয়ার জন্য রোপা আমন মৌসুমের মেগা ভ্যারাইটি বিআর১১ এর মধ্যে ইরির সহযোগিতায় মার্কার অ্যাসিসটেড সিলেকশন শীর্ষক অত্যাধুনিক পদ্ধতি অবলম্বনে জলমগ্ন সহনশীল জিন সাব১ প্রতিস্থাপন করা হয়। বিআর১১ সাব১ নামের এ জাতটি ১২ থেকে ১৫ দিন পর্যন্ত পানিতে ডুবে গেলেও ফসল নষ্ট হয় না। এর ফলনও বিআর১১-এর মতোই। নুরুন্নবী চৌধুরী