ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠান সরাতে নির্দেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি আবাসিক এলাকার বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলো সরিয়ে নিতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। প্রতিষ্ঠানের মালিকদের এ ব্যাপারে সময় দিয়ে নোটিশ দিতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর আগে অনুমোদন পাওয়া ধানমন্ডি-২, ২৭, সাতমসজিদ রোড ও মিরপুর রোডের প্রতিষ্ঠানগুলো ক্ষতিগ্রস্ত হবে না।আজ সোমবার বিচারপতি নাঈমা হায়দার ও বিচারপতি ফরিদ আহমেদের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন দেন।২০১১ সালের ২ ফেব্রুয়ারি বিচারপতি মো. মমতাজ উদ্দিন আহমেদ ও বিচারপতি গোবিন্দ চন্দ্র ঠাকুরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ জনস্বার্থে করা এক রিট আবেদনের পরিপ্রেক্ষিতে এ বিষয়ে রুল জারি করেছিলেন। রিটের প্রাথমিক শুনানি শেষে আদালত ওই দিন রুল জারি করেন।ওই রুল নিষ্পত্তি করে কয়েক দফা নির্দেশনা দিয়ে আদালত আজ এ রায় দিয়েছেন বলে জানিয়েছেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। প্রথম আলো ডটকমকে তিনি বলেন, আদালত ম্যাপললিফ ইন্টারন্যাশনাল স্কুলের ১১টি শাখা এক জায়গায় নির্দিষ্ট করতে তিন বছর সময় দিয়েছেন। এ ছাড়া যে প্রতিষ্ঠানগুলো তৈরি করা হয়েছে, সেগুলো পরিদর্শন করে, অননুমোদিত হলে তা সরিয়ে নিতে সময় দিয়ে যথাযথ ব্যবস্থা গ্রহণে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন আদালত।আদালতে রিট আবেদনকারীর পক্ষে ছিলেন আইনজীবী মনজিল মোরসেদ।ধানমন্ডি আবাসিক এলাকার বৈশিষ্ট্য রক্ষার নির্দেশনা চেয়ে সেখানকার দুই বাসিন্দা এম এ মাসুদ ও এম এ মতিন হাইকোর্টে ওই রিট আবেদন করেছিলেন।