ধানমন্ডি ও রাসেল স্কোয়ারে আজ বিলবোর্ড উচ্ছেদ অভিযান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি ও রাসেল স্কোয়ারে আজ শনিবার রাত থেকে ভোর পর্যন্ত অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালাবে ঢাকা সিটি করপোরেশন (ডিসিসি)। রাত সাড়ে নয়টা থেকে এ অভিযান শুরু হবে। শুক্রবার রাতে এ অভিযান চালানোর কথা থাকলেও স্বাধীনতা দিবসের বিভিন্ন কর্মসূচিতে পুলিশ ব্যস্ত থাকায় তা বাতিল করা হয়।এ ছাড়া ডিসিসি আগামী ১ এপ্রিল কুড়িল মোড় থেকে নতুন বাজার পর্যন্ত, ৮ এপ্রিল ফার্মগেট থেকে বিজয় সরণি এলাকা এবং ১৫ এপ্রিল আগারগাঁও এলাকায় অবৈধ বিলবোর্ড উচ্ছেদ অভিযান চালাবে বলে জানান ডিসিসির প্রধান নগর পরিকল্পনাবিদ সিরাজুল ইসলাম জানান।ডিসিসির হিসাব অনুযায়ী, রাজধানীতে অন্তত আড়াই হাজার অবৈধ বিলবোর্ড আছে। ডিসিসির কর্মকর্তারা জানান, অনুমোদনহীন এসব বিলবোর্ডের কারণে নগরের যেমন সৌন্দর্যহানি হচ্ছে, তেমনি নিরাপত্তা ঝুঁকিতে আছে সাধারণ মানুষ। কারণ সামান্য ঝড়-বাতাসেই এগুলো ভেঙে পড়ে। সম্প্রতি গুলশানে একটি বিলবোর্ড ভেঙে দুজন নিহত হয়।