ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধানমন্ডি থানা ছাত্রলীগের সভাপতি নাজিমউদ্দিন বাবুলকে আজ শনিবার রাজধানীর কাঁঠালবাগান থেকে গ্রেপ্তার করা হয়েছে। পরীবাগের একটি পেট্রল পাম্পে ঢুকে কর্মচারীদের পেটানোর অভিযোগে কর্মচারী আমিনুল হকের দায়ের করা মামলায় শাহবাগ থানার পুলিশ তাঁকে গ্রেপ্তার করে।শাহবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বিষয়টি নিশ্চিত করেছেন।প্রসঙ্গত, ছাত্রলীগের নেতা পরিচয় দিয়ে একদল যুবক গত বৃহস্পতিবার রাতে রাজধানীর পরীবাগে একটি পেট্রল পাম্পে ঢুকে কর্মচারীদের পিটিয়েছে বলে কর্তৃপক্ষ অভিযোগ করে।