ধানমন্ডি থেকে আইনজীবীর লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি থেকে এক আইনজীবীর লাশ উদ্ধার করেছে পুলিশ। তাঁর নাম নাজির রহমান খান (৬০)। তিনি সুপ্রিম কোর্টের আইনজীবী ছিলেন বলে জানা গেছে। তাঁকে কেউ হত্যা করে ফেলে রেখে গেছে বলে ধারণা করা হচ্ছে। আজ সোমবার রাত আটটার তাঁর লাশ উদ্ধার করা হয়। ধানমন্ডি থানা পুলিশ জানিয়েছে, ধানমন্ডির ৯/এ সড়কের একটি বাসার চারতলার ফ্ল্যাটে একাই থাকতেন নাজির রহমান। গত শুক্রবার থেকে তাঁর ফ্ল্যাটের দরজা বন্ধ ছিল। এরপর আজ রাত আটটার দিকে পুলিশ ফ্ল্যাটের দরজা ভেঙে লাশ উদ্ধার করে। লাশের গলায় রশি প্যাঁচানো আর হাত পিঠমোড়া করে বাঁধা ছিল।