ধানমন্ডি লেক থেকে চিকিত্সকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডি লেক থেকে আজ শনিবার সকালে পুলিশ এক ব্যক্তির ভাসমান লাশ উদ্ধার করেছে। পুলিশ জানিয়েছে, মৃত ব্যক্তির কাছে থাকা পরিচয়পত্র থেকে জানা গেছে, তাঁর নাম সজিব আল ইসলাম (৩০)। তিনি বেসরকারি শমরিতা হাসপাতালের চিকিত্সা কর্মকর্তা।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার বলেন, ‘খবর পেয়ে আজ সকাল আটটার দিকে লাশটি উদ্ধার করা হয়। ময়নাতদন্তের জন্য মৃতদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মৃতদেহের শরীরে কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি।শিমুল কুমার আরও জানান, পরিচয়পত্র থেকে জানা গেছে, সজিবের বাবার নাম শফিকুল ইসলাম। এ ব্যাপারে তাঁর পরিবারকে খবর দেওয়া হয়েছে।