ধানমন্ডিতে অ্যাম্বুলেন্সের চাপায় নারী নিহত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডিতে পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে আজ মঙ্গলবার সকালে রাস্তা পার হওয়ার সময় অ্যাম্বুলেন্সের চাপায় নাসিমা আকতার (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে।প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, সকাল সোয়া নয়টার দিকে নাসিমা পপুলার ডায়াগনস্টিক সেন্টারের সামনে রাস্তা পার হওয়ার সময় সেন্টারটির একটি অ্যাম্বুলেন্স তাঁকে চাপা দেয়। রক্তাক্ত অবস্থায় তাঁকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিত্সক নাসিমাকে মৃত ঘোষণা করেন।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনিরুজ্জামান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।