ধানমন্ডিতে ছিনতাইকারী সন্দেহে ২ জন গ্রেপ্তার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজধানীতে ধানমন্ডির শংকর এলাকায় প্রাইভেটকার ছিনতাইকারী সন্দেহে দুজনকে গেপ্তার করা হয়েছে। আজ সোমবার ভোরে একটি প্রাইভেটকারসহ পুলিশ নয়ন (২৫) ও রাসেল (২০) নামের দুই সন্দেহভাজনকে গ্রেপ্তার করেছে।ধানমন্ডি থানার উপপরিদর্শক (এসআই) সাঈদ জানান, আজ ভোর ছয়টার দিকে নয়ন ও রাসেল শংকর এলাকায় সন্দেহজনকভাবে একটি প্রাইভেটকারে ঘোরাফেরা করছিল। একপর্যায়ে তাঁরা পুলিশকে দেখে দ্রুতগতিতে গাড়ি চালিয়ে পালিয়ে যেতে থাকে। পরে পুলিশ তাঁদের ধাওয়া করে প্রাইভেটকারটি আটক করে। এ সময় গাড়ির কোনো কাগজপত্র দেখাতে না পারায় পুলিশ তাঁদের গ্রেপ্তার করে। এসআই সাঈদ বলেন, যেকোনো একটা স্থান থেকে গাড়িটি ছিনতাই করে আনা হয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাঁদেরকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।