ধানমন্ডিতে দোকানকর্মী খুন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির একটি বাসা থেকে আজ সোমবার বিকেলে এক দোকানকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। পুলিশের ধারণা, দোকানের মালিকের হাতেই তিনি খুন হয়েছেন।নুরুন্নবী (২৮) নামের ওই দোকানকর্মীর লাশ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তাঁর গ্রামের বাড়ি লক্ষ্মীপুরের রামগঞ্জে।ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম জানান, আজ বেলা তিনটার দিকে ধানমন্ডি ৬/এ সড়কের (সাতমসজিদ রোডের) ৬৭ নম্বর বাসা থেকে নুরুন্নবীর লাশ উদ্ধার করা হয়। তিনি আনাম র‌্যাগস প্লাজায় একটি দোকানে কাজ করতেন। সেই দোকানের মালিকের বাসা থেকেই তাঁর লাশ উদ্ধার করা হয়। তাঁর গলায় রশি প্যাঁচানো ছিল।ধারণা করা হচ্ছে, মালিক তাঁকে শ্বাসরোধ করে হত্যা করেছেন। নিহতের আত্মীয় নাহিদ জানান, নুরুন্নবী ওই বাড়িতেই থাকতেন। গতকাল রোববার রাতে দোকানের মালিক সাদি ও তাঁর দুই ভাই মিলে নুরুন্নবীকে খুন করেন। ওই বাসার তত্ত্বাবধায়ক এ ঘটনা দেখেছেন। তত্ত্বাবধায়ককে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। তবে এ ঘটনায় পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করেনি।