ধানমন্ডিতে বিয়ের গাড়িতে হানা, গয়না লুট

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজধানীর ধানমন্ডির ৯ নম্বর সড়কে গতকাল রাত সাড়ে ১২টার দিকে একটি বিয়ের গাড়িতে হানা দেয় দুর্বৃত্তরা। এ সময় তারা অস্ত্র দেখিয়ে গাড়িতে বসে থাকা কনের বিয়ের গয়না, মোবাইল সেটসহ মূল্যবান জিনিস লুটে নেয়।ধানমন্ডি ৯ নম্বর সড়কের বাসিন্দা অস্ট্রেলিয়াপ্রবাসী বর ফয়সাল হাসান চৌধুরী প্রথম আলো ডটকমকে বলেন, বারিধারায় বিয়ের অনুষ্ঠান শেষে কনেকে নিয়ে রাত সাড়ে ১২টার দিকে তিনি ধানমন্ডিতে নিজেদের বাসার নিচে পৌঁছান। এ সময় সেখানে থাকা বন্ধুদের সঙ্গে তিনি গাড়িতে বসেই গল্প করছিলেন। বাসায় নতুন বউ বরণের আয়োজন চলায় তাঁর স্ত্রী গাড়িতে বসে ছিলেন। এ সময় একটি গাড়িতে করে পাঁচ থেকে ছয়জনের একটি দল তাঁদের গাড়ির পাশে গিয়ে সবাইকে অস্ত্র ধরে বিয়ের গয়না, মোবাইল ফোনসেটসহ মূল্যবান জিনিস লুটে নেয়। দুর্বৃত্তরা আট লাখ টাকার মালামাল লুটে নিয়েছে বলে ফয়সাল দাবি করেন।ধানমন্ডি থানার পুলিশ জানায়, বিষয়টি তাদের জানানো হয়েছে। এ ব্যাপারে মামলা দায়েরের প্রস্তুতি চলছে।