ধানের লড়াই, আমাদের মানের লড়াই

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভাত বাঙালির প্রধান খাবার। এ জন্য আমাদের ধান আমাদের মানও। বিশ্বব্যাপী ধানের তিনটি মূল জাতের একটির উদ্ভব এই বাংলায়। বাংলার কৃষকবিজ্ঞানী ও কৃষিবিজ্ঞানীরাই স্বাধীনতার পর ধানের উৎপাদন তিনগুণ বাড়াতে সক্ষম হয়েছেন। আগামী দিনগুলোতে ধানের উৎপাদন ও বিকাশই হবে আমাদের দিনবদলের অন্যতম চালিকা। আর এ জন্য দরকার মাঠের এবং গবেষণাগারের বিজ্ঞানীদের মিলন। নতুন করে ধান গবেষণার জোয়ার আসুক, সেটাই কাম্য আমাদের। আগামী দিনের ধান গবেষণার চ্যালেঞ্জ নিয়ে আমাদের আজকের আয়োজন