ধামরাইয়ে যুবকের লাশ উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার কালামপুর বাজারের পাশের মাঠ থেকে আজ বুধবার মাথাবিহীন যুবকের লাশ উদ্ধার করা হয়েছে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন জানান, ওই যুবকের বয়স আনুমানিক ২৫ বছর। তাঁর পরনে জিন্সের প্যান্ট ও গেঞ্জি ছিল।ওসি আরও বলেন, গত শনিবার গভীর রাতে সাভার বাজারের বাসস্ট্যান্ড এলাকায় জোড়া খুনের ঘটনার সঙ্গে এ খুনের সংশ্লিষ্টতা থাকতে পারে। এ বিষয়টিকে প্রাধান্য দিয়েই তদন্ত করা হচ্ছে। লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে মর্গে পাঠানো হয়েছে।