ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ে গতকাল মঙ্গলবার রাতে সড়ক দুর্ঘটনায় দুজন নিহত হয়েছে। ধামরাইয়ের কালামপুর বাসস্ট্যান্ডের কাছে ঢাকা-আরিচা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতেরা হলেন—ধামরাইয়ের নান্না শোয়াপুর গ্রামের ফেরদৌস (৩০) ও তুষ্ট (৩২)।ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) ইমাম হোসেন বলেন, গতকাল রাত ১২টার দিকে কালামপুর বাসস্ট্যান্ডের কাছে করিম ফিলিংস্টেশন থেকে মোটরসাইকেলে তেল ভরে বাড়ি ফিরছিলেন ফেরদৌস ও তুষ্ট। কিছু দূর যাওয়ার পরই যাত্রীবাহী একটি বাস মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই দুই আরোহীর মৃত্যু হয়। তবে বাস বা চালককে আটক করা যায়নি।