ধামরাইয়ে এক ব্যক্তি খুন, গ্রেপ্তার ২
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকার ধামরাইয়ের শ্যামাইল এলাকা থেকে আজ শনিবার সকালে জহিরুল ইসলাম (৪৫) নামের এক ব্যক্তির জবাই করা লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় জড়িত সন্দেহে পুলিশ নিহতের স্ত্রী রাজিয়া বেগম (৩৮) এবং মেয়ের জামাই রমজানকে (২৫) গ্রেপ্তার করেছে। জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে নিহতের মেয়ে শারমিন আক্তারকে (১৪)। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) এমদাদুল হক ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, গ্রেপ্তার হওয়া ব্যক্তিদের প্রাথমিক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।