ধামরাইয়ে একে-৪৭ রাইফেলের ৬০১টি গুলি উদ্ধার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাইয়ের বাঙালপাড়া এলাকা থেকে গতকাল সোমবার মধ্যরাতে একে-৪৭ রাইফেলের ৬০১টি গুলি উদ্ধার করা হয়েছে। র্যাব-৪-এর সাভার কোম্পানির কমান্ডার মেজর আরিফুর রহমান প্রথম আলোকে বলেন, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের সদস্যরা গতকাল মধ্যরাতে ধামরাইয়ের আমবাগানে তল্লাশি অভিযান চালান। ঘটনাস্থল থেকে ৬০১টি গুলি উদ্ধার করা হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি। গুলিগুলো কোথাও পাচারের জন্য এখানে রাখা হয়েছিল বলে তিনি মন্তব্য করেন।এ ব্যাপারে ধামরাই থানায় অস্ত্র আইনে মামলা হয়েছে।