ধামরাইয়ে দুই বাস খাদে, ৪ পোশাকশ্রমিক নিহত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-আরিচা মহাসড়কের সাভারের ধামরাই উপজেলার বাথুলী এলাকায় আজ রোববার সকালে দুটি বাস খাদে পড়ে চারজন পোশাকশ্রমিক নিহত হয়েছেন।পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, সকাল সাড়ে সাতটার দিকে মানিকগঞ্জ থেকে ঢাকা রপ্তানি প্রক্রিয়াজাতকরণ অঞ্চলগামী (ডিইপিজেড) পোশাকশ্রমিক বোঝাই একটি বাস মহাসড়কের বাথুলী এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে যায়। এর কিছুক্ষণ পর সাভার থেকে মানিকগঞ্জগামী পোশাকশ্রমিক বহনকারী একটি বাস ওই এলাকায় নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে খাদে পড়ে যায়। পৃথক দুই দুর্ঘটনায় উভয় বাসের অন্তত ৫০ জন আহত হন। তাঁদের উদ্ধার করে স্থানীয় বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়। সাভারের গণস্বাস্থ্য হাসপাতালে চিকিত্সাধীন অবস্থায় চারজনের মৃত্যু হয়।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আলমগীর হোসেন চারজনের মৃত্যুর খবর নিশ্চিত করেছেন।