ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ১

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা-আরিচা মহাসড়কে ধামরাই থানার কমলাপুরে সড়ক দুর্ঘটনায় জয়ন্ত সাহা (২৮) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। আজ রোববার দুপুর ১২টায় এ দুর্ঘটনা ঘটেছে। ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আলমগীর হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেন।ওসি আলমগীর হোসেন জানান, সাভার থেকে মটর সাইকেল চালিয়ে জয়ন্ত নিজ বাড়ি বারবাড়িয়া যাওয়ার পথে আরিচা থেকে আসা একটি ট্রাক তাকে ধাক্কা দিলে সে রাস্তার উপর পড়ে যায়। পরে একটি বাস তাকে চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। লাশ ময়না তদন্তের জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। তবে এ রিপোর্ট লেখা পর্যন্ত কোন মামলা হয়নি এবং কাউকে গ্রেপ্তারও করা হয়নি।