ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ৪০

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধামরাই উপজেলায় ঢাকা-আরিচা মহাসড়কে এক সড়ক দুর্ঘটনায় দুজন নিহত ও ৪০ আহত হয়েছে। উপজেলার বাথুলি বাসস্ট্যান্ডের কাছে আজ বুধবার ভোর সাড়ে পাঁচটার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতদের পরিচয় তাত্ক্ষণিকভাবে জানা যায়নি।প্রত্যক্ষদর্শীরা জানিয়েছে, বাথুলি বাসস্ট্যান্ডের কাছে ঢাকা থেকে ছেড়ে আসা মেহেরপুরগামী একটি যাত্রীবাহী মাইক্রোবাসকে বাস ধাক্কা দেয়। এ সময় চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেললে বাসটি রাস্তার পাশে খাদে পড়ে যায়। এতে ঘটনাস্থলে বাসটির দুজন যাত্রী নিহত হয়। বাস ও মাইক্রোবাসের আরও ৪০ যাত্রী আহত হয়। স্থানীয় লোকজন আহতদের উদ্ধার করে মানিকগঞ্জ সদর হাসপাতালসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করে।পুলিশ দুর্ঘটনা-কবলিত যানবাহন দুটি উদ্ধার করে ধামরাই থানায় নিয়ে গেছে। ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) দেলোয়ার হোসেন ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।