ধামরাইয়ে সড়ক দুর্ঘটনায় নিহত ৫

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকার ধামরাই উপজেলার জয়পুরা এলাকায় আজ শনিবার ভোরে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত এবং ৩০ জন আহত হয়েছে। খুলনা থেকে ঢাকাগামী যাত্রীবাহী একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা লাগলে এ হতাহতের ঘটনা ঘটে।ধামরাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এম আলমগীর হোসেন জানান, আজ ভোর পাঁচটার দিকে মহাসড়কের জয়পুরা এলাকায় দিগন্ত পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারায়। বাসটি রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুজন এবং হাসপাতালে নেওয়ার পর আরও তিনজন মারা যান। নিহতদের মধ্যে তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন—মিলন, গাজী ও জালাল। আহতদের ধামরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ আশপাশের হাসপাতালে ভর্তি করা হয়েছে।