ধারাবাহিক নাটককে ‘না’

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সজল, ধারাবাহিক নাটকে কাজ করতে চান না কেন? প্রশ্নটি শুনে সজল হেসে বলেন, ‘আচ্ছা দেখি...।’ ব্যাপারটা কী? সজল বললেন, ‘আসলে এক ঘণ্টার নাটকে বা একটি টেলিছবিতে পূর্ণাঙ্গ গল্প পাওয়া যায়। সেসব গল্পের শুরু ও শেষ—দুটিই জানতে পারি। কিন্তু আমাদের এখানে ধারাবাহিক নাটকগুলোতে সে রকমটি পাই না। আগে অনেকেরই অনুরোধ রাখতে গিয়ে দু-একটি কাজ করেছি। কাজ ভালো হয়েছে। কিন্তু একটা সময় মনে হলো, এই নাটকগুলো থেকে খুব বেশি আউটপুট পাচ্ছি না। তাই সবিনয়ে সবাইকে না করে দিই। এখন আমার কাছে মনে হয় যে আমার সিদ্ধান্তটি সঠিক। আর ধারাবাহিক নাটকে কাজ করা মানে আমাকে মাসের নির্দিষ্ট সময় এক জায়গায় দিয়ে দেওয়া। আমি চাইলেও আর সেই সময়টাতে অন্য একটা কাজ করতে পারব না। এ জন্য ধারাবাহিক নাটককে না বলছি।’