ধারাবাহিক নাটকে রাজ্জাক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিনয় শুরু করেছিলেন ছোট পর্দা দিয়ে। তারপর বড় পর্দায় অভিনয় করে নায়ককুলের ‘রাজ’ তকমা গায়ে লাগিয়েছেন। বছর দুই আগে আবুল হায়াতের অনুরোধে একটি খণ্ড নাটকে কাজ করেছেন। তারপর আর টিভি নাটকে কাজ করেননি। এবার রাজ্জাক একটি দীর্ঘ ধারাবাহিক নাটকে অভিনয় করছেন। নাটকের নাম আপন ঘর । নাটকে অভিনয় প্রসঙ্গে রাজ্জাক বললেন, ‘দুই বাংলার সিনেমায় কাজ নিয়েই ব্যস্ত থাকি। ভালো গল্প পেলে নাটকে কাজ করতে সমস্যা নেই আমার। এর মধ্যেই রিপন নবী আমাকে এই নাটকের গল্পটি শোনালেন। এ নাটকে আমি বাবার চরিত্রে কাজ করছি। আমার তিন ছেলে। তাদের নিয়েই আমার গল্প। ভালো লাগল, তাই কাজটা শুরু করছি। এর আগে আমি খণ্ড নাটকে কাজ করেছি। কিন্তু ধারাবাহিক নাটকে কাজ করা হয়নি। সময় বেশি লাগলেও কাজটা করছি, কারণ গল্পটা আমার কাছে খুবই ভালো লেগেছে।’