ধারাবাহিকটি দিনে পাঁচবার দেখানো হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দেশ টিভিতে আজ রাতে দেখানো হবে প্রতিদিনের ধারাবাহিক নাটক গহীনে। নাটকটি লিখছেন ও পরিচালনা করছেন বদরুল আনাম সৌদ। এখানে অভিনয় করছেন সুবর্ণা মুস্তাফা। কথা হলো তাঁর সঙ্গে।‘গহীনে’ নাটকের গল্প একটু অন্য রকম। নাটকের জন্য এ ধরনের গল্প বেছে নেওয়ার কারণ কী?গহীনের গল্পটা একজন লোকের অতীত ও বর্তমান নিয়ে। এটাকে কোনোভাবেই অন্য রকম বলব না। তবে এটা ঠিক, নাটকের একটা পর্ব দেখা থেকে বাদ পড়লে পরেরটি সহজে বোঝা যাবে না। নাটকের লোকেশন, ক্যামেরার কাজ, সাউন্ড—সবকিছুর মধ্যেই একটু ভিন্নতা আনার চেষ্টা করা হয়েছে। এখন সরল কোনো গল্প বলার প্রয়োজন নেই। তবে গহীনে এ সময়েরই গল্প।‘গহীনে’ নাটকটি একই দিনে পাঁচবার দেখানো হচ্ছে। কেন?প্রায়ই শুনি, আমাদের দর্শকেরা সারাক্ষণ ভারতীয় সিরিয়াল দেখে। কারণ, ওই সিরিয়ালগুলো সারাক্ষণই দেখানো হয়। এখন যে অবস্থা, তাতে সপ্তাহে দুবার নাটক দেখে মনে রাখা সম্ভব নয়। সেখানে একটা নির্দিষ্ট গল্প দিনে যদি পাঁচবার বলা যায়, সেটা তো মন্দ নয়। দেশ টিভির মতো অন্য চ্যানেলগুলো যদি একই পদক্ষেপ নেয়, তাহলে আমাদের এখানকার নাটকের দর্শকসংখ্যা বাড়বে।ধারাবাহিকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এটি গ্রামবাংলার গল্প। নাটকে আমি হিন্দু এক জমিদারের স্ত্রী। সে বিভিন্ন ঘটনার পরিপ্রেক্ষিতে স্বামীর কাছ থেকে বিদায় নিয়ে মুসলমান এক জেলের সঙ্গে চলে আসে।আপনার দৃষ্টিতে এ নাটকের উল্লেখযোগ্য দিক কোনটি?প্রকৃতি মানুষের চেতনাকে যে নাড়া দেয়, সেটাই এ নাটকে সুন্দরভাবে তুলে ধরার চেষ্টা করা হয়েছে। গহীনে ধারাবাহিকের সংগীত অন্য রকম এবং মৌলিক গল্প। প্রযুক্তির বিষয়টাকে বাদ দেওয়ার চেষ্টা করেছি। তবে নাটকে গ্রামবাংলার কিছু রহস্যঘেরা গল্প থাকবে—যার কোনো ব্যাখ্যা থাকে না।নাটকে জলকে আদৌ খুঁজে পাওয়া যাবে?জলকে নিয়ে জটিলতা তৈরি হয়েছে নাটকের একেবারে গোড়ার দিকে। গল্প এখন অনেকখানি এগিয়ে গেছে। আরেকটা ব্যাপার হচ্ছে, একদিক দিয়ে নাটকটি লেখা হচ্ছে এবং অন্যদিকে শুটিং করছি। আমরা আসলে কিছুই জানি না সামনে কার কী হচ্ছে।