ধারাবাহিকটির গল্প এখন শেষ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক চৈতা পাগল। নাটকটি লিখেছেন বৃন্দাবন দাস, পরিচালনা করেছেন মাহফুজ আহমেদ। এখানে অভিনয় করছেন সোহেল খান। কথা হলো তাঁর সঙ্গে।‘চৈতা পাগল’ ধারাবাহিকের কী খবর?ধারাবাহিকটির গল্প এখন শেষ দিকে এগিয়ে যাচ্ছে। শুনেছি আর মাত্র কয়েক দিন কাজ হবে। আমার কাজ হবে তিন দিন। ১১ জুনের মধ্যেই পুরো কাজ শেষ হবে। তবে দর্শক এই পর্বগুলো দেখতে পাবেন আরও কিছুদিন পর। নাটকে আপনি তো ইউনিয়ন পরিষদের প্রভাবশালী মেম্বার। আপনার চরিত্রটির পরিণতি কেমন হবে?এরই মধ্যে জুলহাস মাস্টার (রওনক হাসান) মিথ্যা কথা বলে আমার মেয়ে মদিনাকে (অহনা) বিয়ে করেছে। পরে জানা যায়, সে আমার প্রতিপক্ষ নাইট পার্টির একজন সদস্য। এ ছাড়া সে আগে আরেকটি বিয়ে করেছে। প্রতিপক্ষের লোকজন আমার ছেলে দুলালকে (মিশু) হত্যা করে। একপর্যায়ে মদিনাকে রক্ষা করার জন্য জুলহাস মাস্টারকে আমার সব সম্পত্তি লিখে দিয়ে একেবারে নিঃস্ব হয়ে যাই।ধারাবাহিকটিতে তো অনেক দিন কাজ করছেন। কেমন লাগছে?যাওয়া-আসাটাই একটু ঝামেলা, ঢাকা থেকে সকালে সেই মাওয়ায় গিয়ে কাজ সেরে আবার রাতে বাসায় ফিরতে হয়। কিন্তু মজার ব্যাপার হলো, ওখানে দুই বছর শুটিংয়ের ফাঁকে একই গাছের কাঁচা আম ও পাঁকা আম খেয়েছি। এটা কিন্তু সচরাচর হয় না।আজ তো চ্যানেল আইতে আরেকটি ধারাবাহিক দেখানো হবে, ভার্সিটি। আপনি এখানে অভিনয় করছেন।নাটকটিতে আমি বিশ্ববিদ্যালয়ের ছাত্র ছিলাম। অনেক আগে মাস্টার্স শেষ হয়েছে, কিন্তু তার পরও হলে থাকার জন্য নানা ধরনের পরিকল্পনা ও কর্মকাণ্ড করি। বিশ্ববিদ্যালয়ের হলগুলোতে কিন্তু এ ধরনের কিছু ছাত্র থাকে, যারা হলের মায়া ছাড়তে পারে না। আমিও সেই রকমই একজন।চলচ্চিত্রে কাজের খবর কী?শিগগিরই মুক্তি পাবে কমন জেন্ডার ছবিটি। হিজড়াদের গল্প। তাদের জীবন যে কত কঠিন, এখানে সেই দিকটি তুলে ধরা হয়েছে। ছবিতে আমি হিজড়াদের সর্দারের চরিত্রে অভিনয় করেছি। ছবিটি সবার দেখা উচিত।