ধারাবাহিকে এবারই প্রথম কাজ করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চ্যানেল আইতে আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক ‘মুকিম ব্রাদার্স’। মোস্তফা সরয়ার ফারুকীর গল্প নিয়ে নাটকটির নাট্যরূপ দিয়েছেন ও পরিচালনা করেছেন আশফাক নিপুণ। নাটকে অভিনয় করছেন চৈতী। কথা হলো তাঁর সঙ্গে।কী করছেন?ক্লাসে যাচ্ছি। আমি শান্ত-মারিয়াম বিশ্ববিদ্যালয়ে ফ্যাশন ডিজাইনিংয়ের ওপর পড়াশোনা করছি। এখন দ্বিতীয় বর্ষের ছাত্রী।‘মুকিম ব্রাদার্স’ আপনার প্রথম ধারাবাহিক নাটক?হ্যাঁ, ২০০৮ সালে ‘লাক্স-চ্যানেল আই সুপারস্টার’ হওয়ার পর এবারই প্রথম ধারাবাহিক নাটকে অভিনয় করেছি। তবে এর মধ্যে কিন্তু কয়েকটি এক ঘণ্টার নাটকেও কাজ করেছি। আমার প্রথম নাটক চ্যানেল আইতে রবীন্দ্রজয়ন্তীতে দেখানো হয়েছিল। ইফতেখার ফাহমির ওই নাটকটির নাম সাধারণ মেয়ে। ধারাবাহিকটিতে কাজ করার অভিজ্ঞতার কথা বলুন।নাটকটির শুটিং শুরু হওয়ার সপ্তাহখানেক আগে পরিচালক আমার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করেন। শুরুতে খুব ভয় ভয় লাগছিল। শেষে কাজ শুরু হওয়ার পর আমরা সবাই একটা পরিবারের মতো হয়ে গেলাম। আমার বাসা গাজীপুরের উত্তর ছায়াবীথিতে। তখন মনে হতো, গাজীপুরের পর আমি আরও একটি পরিবারের সঙ্গে যুক্ত হলাম। নাটকে আপনার চরিত্রটি কী রকম?পুরো নাটকের গল্প দুই ভাইকে নিয়ে। অনেকটা কার্টুন ছবি টম অ্যান্ড জেরির মতো। ঘটনাচক্রে আমি তাদের সঙ্গে জড়িয়ে পড়ি। এক ভাইয়ের সঙ্গে আমার বিয়ে হয়। বাসরঘরের দৃশ্যে তো মজার ঘটনা হয়েছিল। আমার স্বামীর চরিত্রে অভিনয় করছেন মুসাফির সৈয়দ। বাসরঘরে আমি বসে ছিলাম খাটে। ঘরে ঢুকে তিনি আনন্দে লাফ দিয়ে খাটে ওঠেন। আর মুহূর্তেই খাট ভেঙে যায়। আর তা দেখে সবার কী হাসি!আপনি তো চলচ্চিত্রেও অভিনয় করেছেন?হ্যাঁ, ছবির নাম মধুমতী। শাহজাহান চৌধুরী পরিচালনা করছেন। এ বছরই মুক্তি পাবে। ছবিতে আমি রিয়াজের বিপরীতে অভিনয় করেছি। বিক্রমপুর আর নবাবগঞ্জের খুব সুন্দর সুন্দর জায়গায় শুটিং হয়েছে। ছবির কাজ যখন শুরু হয়, তখন কদম ফুল ফুটেছিল। আর যখন শেষ হয়, তখন ফুটেছিল সর্ষে ফুল। পুরো একটা বছরের ঋতুর সৌন্দর্য দেখানো হয়েছে ছবিতে।  বিনোদন প্রতিবেদক