ধারাবাহিকে দ্বৈত চরিত্রে অভিনয় করছি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

এটিএন বাংলায় আজ রাতে দেখানো হবে ধারাবাহিক নাটক পথ জানা নেই। লিখেছেন আহমদ জামান চৌধুরী, পরিচালনা করেছেন সৈয়দ জামিম। এ নাটকে অভিনয় করছেন অপূর্ব। কথা হলো তাঁর সঙ্গে।ঈদের ছুটি আর কত দিন?আমি কিন্তু ১৫ সেপ্টেম্বর থেকেই শুটিং করছি। নাটকের নাম পথ জানা নেই। আজও (রোববার) করছি। গুলশানে। এই নাটকের একটি গুরুত্বপূর্ণ চরিত্রে অভিনয় করছেন দিলারা জামান। তিনি শিগগিরই যুক্তরাষ্ট্রে চলে যাচ্ছেন, তাঁর মেয়ের কাছে। সে কারণেই তাঁর অংশগুলোর টানা শুটিং হচ্ছে। সঙ্গে আমিও আছি। আর তা চলবে ২২ সেপ্টেম্বর পর্যন্ত। এই নাটকে আপনার চরিত্রটি নিয়ে কিছু বলুন।এবারই প্রথম ধারাবাহিক নাটকে দ্বৈত চরিত্রে অভিনয় করছি। যমজ ভাই। একজন যুক্তরাজ্যে আইন বিষয়ে পড়াশোনা করছে। অন্যজন দেশেই আইন পেশার সঙ্গে যুক্ত। একটি মামলা পরিচালনা করতে গিয়ে দেশে থাকা ভাইটি খুন হয়। যুক্তরাজ্যে থাকা ভাইটি দেশে ফিরে এসে তার ভাইয়ের হত্যাকারীদের খুঁজে ফেরে। দুই ভাইকে আলাদাভাবে উপস্থাপন করতে হচ্ছে। এটা কিন্তু আমরা জন্য বড় চ্যালেঞ্জ।আপনি তো ‘অচেনা মানুষ’ ধারাবাহিকেও অভিনয় করছেন।সম্প্রতি আমি দুটি প্রতিদিনের ধারাবাহিক থেকে নিজেকে সরিয়ে নিয়েছি। নাটক দুটি হলো অচেনা মানুষ ও গুলশান এভিনিউ। এ দুটি নাটকে আগামী দিনে আমাকে আর দেখা যাবে না। প্রতিদিনের ধারাবাহিকে কাজ করতে গিয়ে অন্য কাজগুলোর ব্যাঘাত হচ্ছিল; যেমন—বড় ধারাবাহিক, এক ঘণ্টার নাটক ও টেলিছবি। এখন এ কাজগুলোকে একটু বেশি গুরুত্ব দিচ্ছি।এবার ঈদে তো টিভিতে আপনার অনেকগুলো নাটক ও টেলিছবি দেখানো হয়েছে। আপনি নিজে কেমন উপভোগ করলেন?সত্যি বলতে, এবার ঈদে নিজের কোনো কাজই দেখতে পারিনি, যদিও ঈদের ছুটির পুরো সময়টা বাসাতেই ছিলাম। পরিবারের সবাইকে সময় দিয়েছি। বন্ধুরাও ছিল। ‘মানবজমিন’ নাটকে আরমানের খবর কী?শীর্ষেন্দু মুখোপাধ্যায়ের উপন্যাসের ‘দীপনাথ’ চরিত্রটি নাটকের আরমান। একজন মানুষের জীবনের কয়েকটি ধাপ দেখানো হচ্ছে। আর এবারই প্রথম সুবর্ণা মুস্তাফার সঙ্গে অভিনয় করছি। নাটকে তিনি আমার ভাবি। আমাদের দুটি চরিত্রই খুব গুরুত্বপূর্ণ। ভালো লাগছে।