ধারাবাহিকে স্বনামে স্বচরিত্রে মৌসুমী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধারাবাহিক নাটক চাঁদ ফুল অমাবস্যাতে এবার দেখা যাবে টিভি-চলচ্চিত্রের জনপ্রিয় অভিনেত্রী মৌসুমীকে। ২২ ফেব্রুয়ারি এটিএন বাংলায় চলতি এ ধারাবাহিকটির ৪১তম পর্বে আসছেন মৌসুমী। ধারাবাহিকটি নাটকটিতে তাঁকে অবশ্য চলচ্চিত্রের অভিনয়শিল্পী হিসেবেই দেখানো হবে। এমনকি স্বনামেই অভিনয় করবেন তিনি।পরিচালক সূত্রে জানা গেছে, কয়েক মাস আগে এফডিসিতে ধারাবাহিকটির শুটিংয়ে অংশ নেন মৌসুমী।চাঁদ ফুল অমাবস্যা ধারাবাহিকটি লিখেছেন ফারিয়া হোসেন। পরিচালক আরিফ খান। জানা গেছে, চলচ্চিত্রের অভিনয়শিল্পী হতে একজন মানুষকে কী পরিমাণ পরিশ্রমী ও অধ্যবসায়ী হতে হয় তা মৌসুমীর এই চরিত্রটির মাধ্যমে উঠে আসবে।নাটকটির পরিচালক আরিফ খান বলেন, ‘নাটকের গল্পের প্রয়োজনেই মৌসুমীর অন্তর্ভুক্তি। বাংলাদেশের বর্তমান প্রেক্ষাপটে একটা ছেলের স্বপ্নের নায়িকা বলতে মৌসুমীর কিন্তু বিকল্প নেই। এ ছাড়া নাট্যকারও কিন্তু মৌসুমীকে চিন্তা করেই নাটকটির গল্পটি লিখেছেন।’চাঁদ ফুল অমাবস্যা নাটকের লেখক ফারিয়া হোসেন বলেন, ‘নাটকটির মাধ্যমে আমরা সমাজের প্রতি একটি উপদেশমূলক বার্তাও পৌঁছে দেয়ার চেষ্টা করছি। আমরা আসলে যা বলার চেষ্টা করেছি তার জন্য মৌসুমীর বিকল্প কেউ আছেন বলে মনে হয় না।’জানা গেছে, চাঁদ ফুল অমাবস্যা নাটকটির মোট চারটি পর্বে মৌসুমীকে দেখা যাবে ।