ধিক্কৃত মডেল নানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে লন্ডভন্ড যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলের ধ্বংসলীলার সামনে দাঁড়িয়ে আকর্ষণীয় ভঙ্গিতে চমক দেওয়া সব ছবি তুলেছেন ব্রাজিলীয় মডেল নানা গুয়েভা (৩০)। আর এসব ছবি তিনি দিয়েছেন ফেসবুকে। খবর ডেইলি মেইলের।ভাঙা গাড়ি, মাটিতে পড়ে থাকা গাছের সামনে দাঁড়ানো মডেল নানা গুয়েভার চোখ ধাঁধানো এসব ছবি দেখে ফেসবুকে উঠেছে সমালোচনার ঝড়। অনেকেই ফেসবুক পেজে ওই মডেলকে টিপ্পনিও কেটেছেন।তবে এ ব্যাপারে মডেল নানা গুয়েভা স্প্যানিশ ম্যাগাজিন ‘ইগো’কে দেওয়া সাক্ষাত্কারে বলেন, গত আগস্টে যখন নিউইয়র্কের পূর্বাঞ্চলে ঘূর্ণিঝড় আঘাত হানে, তখন তিনি সিনেমা দেখছিলেন ও রান্না করছিলেন। ঘূর্ণিঝড়ের সময় সাধারণত সবাই ঘরে বসে দিন কাটাতে বাধ্য হয়। কিন্তু সেটা না করে এবার ঘূর্ণিঝড়ে বিপর্যস্ত ও ধ্বংসপ্রাপ্ত গাছপালা ও ঘরবাড়ির সামনে দাঁড়িয়ে ছবি তুলেছেন তিনি। এটাই তাঁর কাছে ভালো মনে হয়েছে।ঘূর্ণিঝড় স্যান্ডির আঘাতে বিপর্যস্ত যুক্তরাষ্ট্রের উত্তর-পূর্বাঞ্চলে মৃতের সংখ্যা বেড়ে ১০০ জনে পৌঁছেছে। বাড়ি বাড়ি তল্লাশি চালিয়ে উদ্ধার কার্যক্রম চালানোর কারণে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।যুক্তরাষ্ট্রের ১২টি অঙ্গরাজ্যের ৪৫ লাখ মানুষ ঘূর্ণিঝড় আঘাত হানার তিন দিন পরও বিদ্যুিবহীন অবস্থায় আছে। কাল শনিবার নাগাদ নিউইয়র্কের অনেক এলাকায় বিদ্যুত্ পরিস্থিতি স্বাভাবিক হবে বলে আশা করা হচ্ছে। তবে কিছু এলাকায় বিদ্যুত্ব্যবস্থা স্বাভাবিক হতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে।