ধীরাশ্রম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এটিএন বাংলায় আজ রাত আটটা ৫০ মিনিটে প্রচারিত হবে নাটক ধীরাশ্রম। রচনা ও পরিচালনা করেছেন মামুনুর রশীদ। অভিনয় করেছেন তুষার খান, চঞ্চল চৌধুরী, তমালিকা কর্মকার, শিল্পী, সুমনা সোমা, দীপক সুমন, মিতালী দাশ ও মামুনুর রশীদ। ধীরাশ্রম একটি রেলস্টেশনের নাম। নামেই স্টেশন, কোনো ট্রেন থামে না। তবে একজন স্টেশনমাস্টার আছে, আছে একজন পয়েন্টসম্যানও। সহসা কোনো মালগাড়ি এসে থামে পানি নেওয়ার জন্য অথবা কোনো লোকাল ট্রেন সিগন্যাল না পেয়ে কিছুক্ষণ বিশ্রাম নেয়। স্টেশনমাস্টার এবং পয়েন্টসম্যানের কাজ হচ্ছে সবুজ পতাকা দেখানো। বিরক্তিকর আনন্দহীন এই কাজে তারা আনন্দ খুঁজে নেয়। সেই অলৌকিক আনন্দের কাহিনিই ধীরাশ্রম।