ধুনটে অ্যানথ্রাক্সে শিশুসহ আরও ৫ জন আক্রান্ত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনটে নাটাবাড়ি গ্রামে আজ রোববার শিশুসহ আরও পাঁচজনের অ্যানথ্রাক্সে আক্রান্ত হওয়ার খবর পাওয়া গেছে। এ নিয়ে গত পাঁচ দিনে আক্রান্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৪৪ জন। গতকাল শনিবার দুপুরে রাজশাহী উপবিভাগীয় পরিচালক ফেরদৌসি আজমল ধুনট স্বাস্থ্য কমপ্লেক্স ও আক্রান্ত এলাকা পরিদর্শন করেছেন। ধুনট উপজেলা স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, আজ নতুন করে আক্রান্তরা হলেন—গাজীউর রহমান (৪০), পারুল আকতার (৪০), ইছাহাক আলী (৫৫), মঞ্জু মিয়া (৫০) ও শুভ (৪)। উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা হোসনে ফিরোজা বলেন, উপজেলায় অ্যানথ্রাক্সে আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। পর্যবেক্ষণে রেখে আক্রান্তদের চিকিত্সা দেওয়া হচ্ছে। আক্রান্তদের অনেকের অবস্থার উন্নতি ঘটেছে। এ ছাড়া সচেতনতা বৃদ্ধির জন্য অ্যানথ্রাক্স আক্রান্ত এলাকায় বিভিন্ন কর্মসূচি অব্যাহত রাখা হয়েছে।