ধুনটে আচরণবিধি লঙ্ঘনের দায়ে ৪ চেয়ারম্যান পদপ্রার্থীর জরিমানা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আচরণবিধি লঙ্ঘনের দায়ে গতকাল শুক্রবার চারজন চেয়ারম্যান পদপ্রার্থীকে জরিমানা করা হয়েছে। ভ্রাম্যমাণ আদালত তাঁদের ১২ হাজার টাকা জরিমানা করেন। ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আতাউল গনি জানান, নির্বাচনী মিছিল করার দায়ে চিকাশী ইউনিয়নের জাকির হোসেন জুয়েলকে পাঁচ হাজার টাকা, মোটরসাইকেল শোভাযাত্রা মিছিল করার দায়ে গোসাইবাড়ি ইউনিয়নের শফিকুল ইসলামকে এক হাজার টাকা, ভুটভুটি শোভাযাত্রা ও মিছিল করার জন্য সদর ইউনিয়নের রফিকুল ইসলাম শাহীনকে পাঁচ হাজার টাকা এবং অসময়ে মাইকে নির্বাচনী প্রচার চালানোর দায়ে মথুরাপুর ইউনিয়নের রওশনয়ারা জ্যোতিকে এক হাজার টাকা জরিমানা করা হয়।