ধুনটে এক বখাটের ছয় মাস কারাদণ্ড

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে কলেজছাত্রীকে যৌন হয়রানি করার অভিযোগে এক বখাটেকে ছয় মাসের বিনা শ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। আজ মঙ্গলবার সকাল ১০টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনজুর আলম প্রধান এ সাজা দেন। সাজাপ্রাপ্ত বখাটে সাহেব আলী (২৪) উপজেলার ভূতবাড়ী গ্রামের বাসিন্দা।ধুনট থানা সূত্রে জানা যায়, উপজেলার ভূতবাড়ী গ্রামের এক কলেজছাত্রী গতকাল সোমবার তাঁর বাবাকে কৃষিকাজে সহযোগিতা করার জন্য বাড়ির অদূরে ভুট্টাখেতে যান। ওই সময় ফাঁকা মাঠে একা পেয়ে সাহেব আলী ওই ছাত্রীকে জড়িয়ে ধরে। পরে ওই ছাত্রীর চিত্কারে আশপাশের লোকজন ঘটনাস্থলে এসে বখাটে সাহেব আলীকে আটক করে পুলিশের হাতে তুলে দেয়।এ ব্যাপারে কলেজছাত্রীর বাবা থানায় একটি অভিযোগ দায়ের করেন। পরে আজ ভ্রাম্যমাণ আদালত সাহেব আলীর এ সাজা ঘোষণা করেন। বখাটে সাহেব আলী নিজের অপরাধের কথা স্বীকার করে জানান, তিনি হঠাত্ এ কাজ করে ফেলেছেন। ধুনট থানার উপপরিদর্শক (এসআই) শফিউদ্দিন মণ্ডল বলেন, সাহেব আলীকে জেলহাজতে পাঠানো হয়েছে।