ধুনটে পুলিশ খুনের মামলায় সাজাপ্রাপ্ত চরমপন্থী নেতা গ্রেপ্তার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বগুড়ার ধুনটে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত পলাতক আসামি চরমপন্থী দলের শীর্ষ নেতা শফিউর রহমান জ্যোতিকে পুলিশ গ্রেপ্তার করেছে। গতকাল বুধবার গভীর রাতে শেরপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে পুলিশ তাঁকে গ্রেপ্তার করে। প্রসঙ্গত, ১৯৮৭ সালের ২৪ ফেব্রুয়ারি বিকেল সোয়া পাঁচটার দিকে চরমপন্থী দলের সদস্যরা নাটোরের গুরুদাসপুর থানায় প্রবেশ করে দুই পুলিশকে খুন করে। এ ছাড়া এক হাজার ৩৮০ রাউন্ড গুলিসহ ২৪টি আগ্নেয় অস্ত্র লুট করে। এ ব্যাপারে থানার উপপরিদর্শক (এসআই) ওবায়দুল হক বাদী হয়ে ৬৬ জনের বিরুদ্ধে মামলা করেন। গ্রেপ্তার হওয়া জ্যোতি ওই মামলার ৪০ নম্বর আসামি ছিল। ওই মামলায় গত ২০০৭ সালের ১৯ জুলাই নাটোরের অতিরিক্ত দায়রা জজ ও বিশেষ ট্রাইব্যুনাল আদালতের বিচারক মিসেস জেবুন্নেসা ৬৬ জন আসামির বিরুদ্ধে রায় ঘোষণা করেন। ওই রায়ে শফিউর রহমান জ্যোতির যাবজ্জীবন সাজা ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ছয় মাসের কারাদণ্ড প্রদান করেন। রায় ঘোষণার পর থেকে তিনি পলাতক ছিলেন।