ধুনটে বিএনপির ৪০ নেতা-কর্মীর বিরুদ্ধে মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গতকাল হরতালের সময় বগুড়ার ধুনট উপজেলায় বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগে আজ বুধবার বিএনপির ৪০ জন নেতা-কর্মীর বিরুদ্ধে থানায় মামলা হয়েছে। আজ সকাল ১০টার দিকে উপজেলার চৌকিবাড়ী ইউনিয়ন আওয়ামী লীগের সদস্য ফজলার রহমান ধুনট থানায় মামলাটি করেন।মামলায় উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক আপেল মাহমুদ, পৌর বিএনপির যুগ্ম সম্পাদক মোখফিজুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাহবুব হোসেন, পৌর যুবদলের সভাপতি আফাজ উদ্দিন, উপজেলা যুবদলের সাধারণ সম্পাদক আবদুল হালিমসহ ৪০ জনকে আসামি করা হয়েছে।মামলার বিবরণীতে উল্লেখ করা হয়, আসামিরা ধুনট-সোনামুখী সড়কের বেলকুচি গ্রামের পণ্ডিতবাড়ী মোড়ে গতকাল হরতাল চলাকালে টায়ারে অগ্নিসংযোগ করেন এবং গাছের গুঁড়ি ফেলে সড়ক অবরোধ করেন।উপজেলা আওয়ামী লীগের সভাপতি উপজেলা চেয়ারম্যান অধ্যাপক টি আই এম নূরুন্নবী তারিক বলেন, হরতালের নামে বিএনপির নেতা-কর্মীরা সারা দেশের মতো ধুনটেও অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে। দলীয় সিদ্ধান্তে মামলা করা হয়েছে।উপজেলা বিএনপির সভাপতি তৌহিদুল আলম জানান, রাজনৈতিক প্রতিহিংসার বশবর্তী হয়ে বিএনপির নেতা-কর্মীদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান পাশা মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন।