ধুনটে বিনা মূল্যে চিকিৎসাসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেমোরিয়াল ট্রাস্টের উদ্যোগে দেশব্যাপী স্বাস্থ্যসেবা প্রদান কর্মসূচির অংশ হিসেবে ধুনট উপজেলায় চার হাজার রোগীর মধ্যে বিনা মূল্যে স্বাস্থ্যসেবা ও ওষুধ বিতরণ করা হয়েছে। বাংলাদেশ মেডিকেল অ্যাসোসিয়েশন (বিএমএ) ও স্বাধীনতা চিকিৎসক পরিষদ (স্বাচিপ) বগুড়া জেলা শাখার সহযোগিতায় ধুনট ডিগ্রি কলেজ প্রাঙ্গণে চিকিৎসাসেবা দেওয়া হয়। কর্মসূচির উদ্বোধন উপলক্ষে ১৩ মার্চ বেলা ১১টায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্যে বগুড়া-৫ আসনের সাংসদ হাবিবর রহমান বলেন, বর্তমান সরকার আধুনিক ও উন্নত চিকিৎসাসেবা জনগণের দোড়গোড়ায় পৌঁছে দিতে চায়। সরকার জনগণের মৌলিক অধিকার নিশ্চিত করে সুখী ও সমৃদ্ধশালী দেশ গঠনে বদ্ধপরিকর।উদ্বোধনী সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ধুনট উপজেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক টি আই এম নুরুন্নবী তারিক। বক্তব্য দেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এ জি এম বাদশাহ, ভাইস চেয়ারম্যান আবদুল হাই খোকন, হোসেন শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজের অধ্যক্ষ এ বি এম মাকসুদুল আলম, বগুড়ার সিভিল সার্জন আবদুল হক, স্বাধীনতা চিকিৎসক পরিষদের সাধারণ সম্পাদক ও প্রথম আলো বন্ধুসভার সদস্য সামির হোসেন, বিএমএর সহসভাপতি আবদুল খালেক ও রেজাউল আলম জুয়েল।