ধুনটে ১৪৪ ধারা জারি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়ার ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে একই সময়ে যুবদল ও যুবলীগ সমাবেশ ডাকায় ১৪৪ ধারা জারি করা হয়েছে। আজ বুধবার দুপুর একটা থেকে রাত আটটা পর্যন্ত এ আদেশ বহাল থাকবে বলে প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়।পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের চতুর্থ কারামুক্ত দিবস উপলক্ষে ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠে আজ বিকেলে পৌর যুবদল আলোচনা সভার আয়োজন করে। একই স্থানে পৌর যুবলীগ সমাবেশ করার কথা জানিয়ে আজ সকালে মাইকিং শুরু করে।এ নিয়ে দুই পক্ষের নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উত্তেজনা দেখা দেয়। এর জের ধরে আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি ঘটার আশঙ্কায় প্রশাসন ধুনট আদর্শ উচ্চবিদ্যালয়ের মাঠসহ পৌরসভা এলাকায় ১৪৪ ধারা জারি করে।ধুনট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামছুল হক প্রথম আলো ডটকমকে বিষয়টি নিশ্চিত করেছেন।