ধুম থ্রির জন্য তৈরি নন আমির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ধুম ও ধুম টু-এর দারুণ সফলতার পর এবার আসছে ধুম থ্রি। আর ধুম থ্রিতে ভিলেন চরিত্রে অভিনয় করবেন আমির খান। আমির খানের বিপরীতে থাকছেন ক্যাটরিনা কাইফ। এ খবর পুরোনো হলেও সম্প্রতি এক সাক্ষাৎকারে খান জানিয়েছেন, তিনি ধুম থ্রিতে অভিনয়ের জন্য পুরোপুরি প্রস্তুত নন। তবে তিনি প্রস্তুতি নেওয়া শুরু করেছেন বলেও জানিয়েছেন। চুরি করে মোটরসাইকেলে পালিয়ে যাওয়া একদল চোরের চুরির পরিকল্পনা নিয়ে ২০০৪ সালে মুক্তি পায় ধুম। আর মুক্তির পরে দারুণ সফলতা পাওয়ায় ২০০৬ সালে আসে ধুম টু। শুরু থেকে ছবিতে অভিষেক বচ্চন এবং উদয় চোপড়া আছেন পুলিশ কর্মকর্তা হিসেবে। আগামী বছর ধুম থ্রি বাজার মাতাবে—এমনই আশা পরিচালক ভিক্টর আচার্য ও প্রযোজক আদিত্য চোপড়ার। পিটিআই।