ধুলায় অতিষ্ঠ শিক্ষার্থীরা ক্লাস ছেড়ে মহাসড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধুলার যন্ত্রণায় অতিষ্ঠ কুষ্টিয়ার মীর আব্দুল করিম কলেজের শিক্ষার্থীরা। বেহাল সড়কের ধুলায় শ্রেণীকক্ষে বসে ক্লাস করা দায়। বারবার জানিয়েও তারা কোনো প্রতিকার পায়নি। এবার তারা নেমে এসেছেন রাস্তায়। দাবি আদায়ে আজ শনিবার সকাল সাড়ে নয়টা থেকে থেকে অবরোধ করে রেখেছে কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়ক। শিক্ষার্থীদের অভিযোগ, কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কে সংস্কার না হওয়ায় প্রচণ্ড ধুলা হয়। সেই ধুলা চলে যায় সড়কের পাশে অবস্থিত মীর আব্দুল করিম কলেজের ক্লাসে। এতে শিক্ষার্থীদের ক্লাস করতে খুবই সমস্যা হয়। বারবার বিষয়টি কর্তৃপক্ষেকে জানানোর পরও কোনো ব্যবস্থা না নেওয়ায় তারা বাধ্য হয়ে মহাসড়ক ক্লাসের বেঞ্চ ফেলে মহাসড়ক অবরোধ করেছে। ধুলা বন্ধের জন্য কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত তাঁরা এ কর্মসূচি অব্যাহত রাখবে বলে শিক্ষার্থীরা জানিয়েছেন। অবরোধের কারণে কয়েক শ বাস ও ট্রাক মহাসড়কে আটকা পড়েছে। এতে দুর্ভোগে পড়েছেন যাত্রীরা। তবে পুলিশ ও প্রশাসনের কেউ এখনো ঘটনাস্থলে আসেনি। সাড়ে ১২টায় শেষ খবর পাওয়া পর্যন্ত অবরোধ চলছিল।