ধূমপান ছাড়ার অঙ্গীকার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বলিউডের ব্যয়বহুল ছবি রা ওয়ান মুক্তি পাচ্ছে ২৬ অক্টোবর। ছবিটি ভারতের তিন হাজার ২০০টি প্রেক্ষাগৃহে একযোগে মুক্তি পাচ্ছে। একই সঙ্গে মুক্তি পাচ্ছে বিদেশের প্রেক্ষাগৃহেও। হিন্দির পাশাপাশি ছবিটি ভারতের তামিল ও তেলেগু এবং জার্মান ভাষায় ডাবিং করা হয়েছে। ছবির প্রযোজক শাহরুখের স্ত্রী গৌরী খান। পরিচালনা করছেন অনুভব সিনহা। মুখ্য ভূমিকায় অভিনয় করেছেন শাহরুখ খান। এদিকে মুম্বাইয়ে রা ওয়ান ছবির প্রচার অনুষ্ঠানে যোগ দিয়ে শাহরুখ খান ধূমপান ছাড়ার অঙ্গীকার করেন। তিনি বলেন, ‘রা ওয়ান ছবিতে ১০ রকম শয়তানকে দেখানো হয়েছে। এর মধ্যে অন্যতম একটি শয়তান সিগারেট, যা মানুষের শরীরের পক্ষে ক্ষতিকর। ছবির মুক্তির পর এই শয়তানকে নিজের জীবন থেকে বিদায় করে দেব।’