ধূমপান ছেড়েছেন!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্ভবত পুরোপুরি ধূমপান ছেড়ে দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা। হোয়াইট হাউসের মুখপাত্র রবার্ট গিবস জানিয়েছেন, প্রেসিডেন্ট শেষবার ধূমপান করেছেন প্রায় নয় মাস আগে। গত রোববার সিএনএনে প্রচারিত সাক্ষাৎকারে গিবস বলেন, ওবামা এখন নিকোরেটে সেবন করেন। ধূমপান ছেড়ে দেওয়ার মতো মনের জোর তাঁর রয়েছে। নিকোরেটে ধূমপানের ওপর নির্ভরশীলতা কমানোর জন্য কাজ করে। গিবস জানান, ওবামাকে আট বছর ধরে দেখছেন তিনি। এর মধ্যে এবারই সবচেয়ে বেশি সময় ধূমপান ছাড়াই পার করছেন প্রেসিডেন্ট। সিএনএন