ধূমপান রোধে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের প্রথম ধূমপানমুক্ত দেশ হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য জোরালো উদ্যোগ নিচ্ছে ভুটান। ২০০৫ সালে সেখানে তামাক বিক্রি নিষিদ্ধ করা হয়। চলতি বছরের শুরুতে দেশটির পার্লামেন্ট ‘টোব্যাকো অ্যাক্ট’ নামের একটি আইন পাস করেছে। ওই আইন অনুযায়ী, এখন বিক্রি নিষিদ্ধ তামাকের সন্ধানে ভুটানের পুলিশ দেশের যেকোনো নাগরিকের বাড়িতে তল্লাশি করতে পারবে। এ জন্য তারা তামাকের গন্ধ শনাক্ত করতে কুকুরকে প্রশিক্ষণ দিচ্ছে। ভুটানে ব্যক্তিগত স্থানে ধূমপান করা অবৈধ নয়। কিন্তু দেশে তামাক বিক্রি নিষিদ্ধ থাকায় ধূমপায়ীরা বিদেশ থেকে মাসে মাত্র ২০০ সিগারেট বা দেড় শ গ্রামের বেশি তামাক আমদানি করতে পারে না। রয়টার্স