ধূমপানবিরোধী আইন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ধূমপান প্রতিরোধে স্পেন সরকার দেশে কঠোর আইন কার্যকর করেছে। নতুন এই আইনে দেশটির পানশালা ও রেস্তোরাঁয় ধূমপান পুরোপুরি নিষিদ্ধ করা হয়েছে। এমনকি টেলিভিশন অনুষ্ঠান, হাসপাতাল ও স্কুলের খেলার মাঠেও ধূমপান নিষিদ্ধ করা হয়েছে। ইউরোপের দেশগুলোয় বিদ্যমান ধূমপানবিরোধী কঠোরতর আইনগুলোর মধ্যে এটি অন্যতম। নতুন এই আইন ২০০৬ সালের ধূমপানবিরোধী আইনকে আরও কঠোর করেছে। ২০০৬ সালে দেশটিতে প্রথমবারের মতো ধূমপানবিরোধী আইন কার্যকর হয়। ওই আইনের আওতায় কর্মক্ষেত্রে ধূমপান নিষিদ্ধ করা হয়েছিল। তবে নতুন আইনে এই নিষেধাজ্ঞা রেস্তোরাঁ ও পানশালায়ও বলবৎ করা হয়েছে। দেশটির রেস্তোরাঁগুলোর কর্তৃপক্ষ বলছে, এর ফলে তাদের ব্যবসা ১০ শতাংশ কমে যেতে পারে। বিবিসি